আত্রাই প্রতিনিধি :
রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান গতকাল শুক্রবার নওগাঁর আত্রাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। আজ তিনে উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় নৌকা নিয়ে গিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
শুকনো খাবার হিসেবে চিড়া, গুড়, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, মোমবাতি, দিয়াশলাই ও নগদ টাকা ব্যার্তদের মাঝে বিতরণ করেন।

এ সময় তাঁর সাথে ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ড. আনিমুর রহমান, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান একরামুলবারী রঞ্জু, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, আত্রাই থানার ওসি বদরুদ্দোজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রাং, আক্কাছ আলী প্রমুখ।
স/অ










