সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে পালিত হলো শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। দিনটি উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পুজা উদ্যাপন কমিটির সভাপতি মধুসুদন প্রামাণিক এর সভাপতিত্বে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা আ”লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার, সনৎ কুমার প্রামাণিক তপন কুমার সরকার, তাপস কুমার, উত্তম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

স/বি