সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

রাণীনগরে আ.লীগ নেতাকে পিটিয়ে জখম

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
রাণীনগরে আ.লীগ নেতাকে পিটিয়ে জখম

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান পিন্টুকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার দুপুরে উপজেলার বিজয়ের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার সোনালী ব্যাংকে লেনদেন শেষে ফেরার পথে বিজয়ের মোড়ে কয়েকজন দুর্বৃত্ত দেশিয় অস্ত্র দিয়ে চেয়ারম্যানকে এলোপাতারী আঘাত করে। এতে তাঁর মাথায় ও কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পিন্টুকে হত্যা করার উদ্দেশ্যে তাঁকে মারধর করা হয়েছে। যারা মারধর করেছে তারা আ.লীগের বহিষ্কৃত সদস্য গোলাম বাহিনী। ক্ষমতার দ্বন্দের কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে গোলাম মোস্তফার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

জানতে চাইলে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিপক্ষরা আসাদুজ্জামান পিন্টুকে মারধর করেছে। এ ঘটনায় বিকেল এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

স/বি