সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

নওগাঁয় ষোড়শ সংশোধনী রায়ের অপ্রাসঙ্গিক অংশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
নওগাঁয় ষোড়শ সংশোধনী রায়ের অপ্রাসঙ্গিক অংশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় সংবিধানের ষোড়শ সংশোধনী রায়ের অপ্রাসঙ্গিক অংশ প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশ করেছে নওগাঁ আওয়ামী আইনজীবী পরিষদ।

রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তাঁরা। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে সংবিধানের ষোড়শ সংশোধনী রায়ের অপ্রাসঙ্গিক অংশ প্রত্যাহারের দাবি জানান।

নওগাঁ আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি আব্দুল বাকীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সভাপতি বাবু অজিৎ কুমার রায়, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিযুষ কুমার সরকার, সাবেক আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিরোজ, রানীনগর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. ইসমাইল হোসেন, অতিরিক্ত পি.পি মোজাহার হোসেন প্রমুখ।

স/বি