আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের মৃত আজিত প্রাং এর পূত্র মোঃ আসলাম প্রাং (৪০) সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গ্যাস টাবলেট খায়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে অসুস্থ অবস্থায় সাথে সাথে আসলাম প্রাং কে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে মৃত্যু হয়।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজার সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং আজ বুধবার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।
স/অ










