তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ছবিটিতে ‘স্ট্রোভ লেন্স ও এলইডি’ থাকার বিষয় রয়েছে। এখানে স্ট্রোভ লেন্সটা কি সেটি এখনও বোঝা যাচ্ছে না। তবে একই ধরণের লেন্স ও এলইডি পিছনেও থাকছে।
আর এলইডি থাকা মানে সেলফি ক্যামেরার সাথে ফ্ল্যাশ বোঝাচ্ছে। যা সেলফিপ্রেমীদের মন জোগাবে।

সেলফি ক্যামেরা নিয়ে স্মার্টফোন নির্মাতারা একটু বেশিই জোর দিচ্ছেন। এই মাসেই জিওনি সেলফি ক্যামেরার সাথে ফ্ল্যাশ আনার পরোক্ষ ঘোষনা দিয়েছে। আবার সেলফি ক্যামেরাকেই গুরুত্ব দিয়ে স্মার্টফোন বাজারে ছাড়বে কিছু কোম্পানি।
তবে বাস্তবে কেমন হবে আইফোন ৭ তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।









