সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে বীমার টাকা ফেরত না পাওয়ায় হতাশায় গ্রাহকরা

নিউজ ডেস্ক১ আগস্ট ২০১৭২ মিনিট পড়া
আত্রাইয়ে বীমার টাকা ফেরত না পাওয়ায় হতাশায় গ্রাহকরা

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বীমাকৃত আমানতের টাকা ফেরত না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে ২শতাধিক গ্রাহক। মেয়াদ শেষ হওয়ার এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও এক বছরেরও অধিক সময় অতিবাহিত হওয়ার পরও এসব গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পায়নি। ফলে তাদের মাঝে হতাশা ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, সানলাইফ ইন্সুরেন্স কোং লিঃ নামে একটি বীমা সংস্থা প্রায় এক যুগ পূর্বে আত্রাইয়ে কাজ শুরু করে। ১০ বছর মেয়াদে টাকা জমা করলে ১০ বছর পর দ্বিগুণ টাকা ফেরত দেয়ার প্রলোভন দিয়ে সহস্রাধিক গ্রাহক সংগ্রহ করে।

এদিকে গত এক বছরেরও বেশি সময় পূর্বে ১০ বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ২৩০ জন গ্রাহকের। মেয়াদ উত্তীর্ণের পর এক মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও এক বছরেও তারা টাকা পায়নি। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকসহ ওই সংস্থার স্থানীয় কর্মীরা।

এ ব্যাপারে হতাশাগ্রস্থ গ্রাহক পাঁচপাকিয়া গ্রামের জাহেদুল ইসলাম, শিবপুর গ্রামের তোতা ও জয়নাথপুর গ্রামের গোলাম মোস্তফার সাথে কথা বললে তারা জানান, আমাদের বীমার ১০ বছর পূর্তির পর লাভসহ আমাদের টাকা ফেরত দেয়ার কথা থাকলেও মেয়াদ উত্তীর্ণের পর প্রায় এক বছর পার হলেও আমরা আমাদের কোন টাকা ফেরত পাইনি। বর্তমানে আমরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছি আদৌ এ টাকা ফেরত পাবো কি না।

এ ব্যাপারে ওই অফিসের স্থানীয় ইনচার্জ আনিছুর রহমান বুলু বলেন, আমরা কাগজপত্র উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। সেখানে কেন এত বিলম্ব হচ্ছে তা আমার জানা নেই।

এ ব্যাপারে সানলাইফ ইন্সুরেন্স কোং লিঃ রাজশাহী বিভাগীয় জুনিয়র সহকারী প্রজেক্ট ডাইরেক্টর অছিউর রহমান মিল্টন বলেন, মেয়াদ উত্তীর্ণের এক বছর পার হলেও গ্রাহকরা টাকা ফেরত পায়নি, এটা ঠিক না। আসলে এক সঙ্গে অনেক গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। এতোমধ্যেই অনেক গ্রাহকের টাকা আমরা ফেরত দিয়েছি। অল্প সময়ের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ সকল গ্রাহকই টাকা পেয়ে যাবে।

স/অ