পাবনা

সাথিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদব:

পাবনার সাঁথিয়ায় ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্য (মেম্বার) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ জামালকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ধোপাদহ ইউনিয়নের সদস্য ও একই এলাকার আয়নাল হকের ছেলে।

আজ  মঙ্গলবার সকাল ৬টার দিকে  ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ গ্রামে  শাহ জামালের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান,  চরমপন্থীরা এ হত্যাকাণ্ডের  ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসি আরো জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

স/আর