সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাবনার ঈশ্বরদীতে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ যৌথ অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ৪টি দেশিয় অস্ত্র (হাঁসুয়া) উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন ও মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র ও ৪টি দেশিয় অস্ত্র হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান সরকারের ভ্রামমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।
সূত্র: ঢাকা পোস্ট









