সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহার সীমান্তে বিএসএফ’র হাতে গরু ব্যাবসায়ী আটক

নিউজ ডেস্ক২৬ জুলাই ২০১৭২ মিনিট পড়া
সাপাহার সীমান্তে বিএসএফ’র হাতে গরু ব্যাবসায়ী আটক

সাপাহার প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্তে মাহাবুর রহমান (৩২) নামের এক গরু ব্যাবসায়ীকে আটক করেছে বিএসএফ। আটক ব্যাবসায়ী উপজেলার কলমুডাঙ্গা হাটখোলা পাড়ার মৃত ছাদেক আলীর পুত্র।
জানা গেছে প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতের কোন এক সময় মাহবুর বাংলাদেশী গরু ব্যাবসায়ীদের সাথে ভারতে গরু আনতে যায়। গরু নিয়ে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কলমুডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় ভারতের আদাডাঙ্গা ৬০ বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা গরু ব্যাবসায়ীদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাহাবুর বিএসএফ’র হাতে ধরা পড়ে।

এ বিষয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার এর সাথে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিপ না করায় এবং এর পর ১৪ব্যাটালিয়ান অধিনায়কের ফোনে কল করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

বিএসএফ আটক গরু ব্যাবসায়ীকে ভারতের বামন গোলা থানায় সোপর্দ করেছে বলেও স্থানীয় জনগন জানিয়েছেন। সামনের কোরবানীকে সামনে রেখে উপজেলার এক শ্রেণীর চোরাকারবারী ভারত থেকে গরু আনতে মরিয়া হয়ে উঠেছে বলে উপজেলার অভিজ্ঞ মহল মনে করছেন। অচিরেই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে সীমান্তে হত্যার মত ভয়ংকর ঘটনাও ঘটতে পারে বলেও মহলটি মনে করছেন।

উল্লেখ্য যে, গত সপ্তাহে ধারাবাহিক ভাবে সাপাহার সীমান্তে ৫ থেকে ৬জন বাংলাদেশী গরু ব্যাবসায়ী বিএসএফ আটক করেছে।

স/অ