সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে কলেজের ভবন থেকে কম্পিউটার সামগ্রী চুরি

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে কলেজের ভবন থেকে কম্পিউটার সামগ্রী চুরি

আত্রাই প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে একটি কলেজের ভবন থেকে কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বান্দাইখাড়া ডিগ্রী কলেজে।

জানা যায়, কলেজের নাইটগার্ড আবুল হোসেন কম্পিউটার কক্ষে রাতে থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে কয়েকজন লোক তাকে বেঁধে রেখে কলেজের ৬টি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি প্রিন্টারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

সংবাদ পেয়ে আজ শুক্রবার সকালে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ ওই নাইটগার্ড আবুল হোসেনকে (৫০) আটক করে। এ ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য বান্দাইখাড়া গ্রামের রেজাউল (৩০) ও শিমুল (২৮) নামের দুই যবককে থানায় নিয়ে যায়।

কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী আত্রাই থানার এসআই সূতসোম সরকার বলেন, আশা করি ঘটনার মোটিভ দ্রুত উদ্ধার করা সম্ভব হবে এবং খোয়া যাওয়া মালামালও উদ্ধার হবে। এ ব্যাপারে এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

স/অ