সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহার সীমান্তে আবারো দুই বাংলাদেশী আটক

নিউজ ডেস্ক২০ জুলাই ২০১৭২ মিনিট পড়া
সাপাহার সীমান্তে আবারো দুই বাংলাদেশী আটক

সাপাহার প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার সীমান্তে আবারো দুই বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে আটক করেছে ভারতীয় বিএসএফ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় আদাডাঙ্গা ৬০বিএসএফ তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেছে।

 

জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৮) ও কলমুডাঙ্গা চৌমহনী এলাকার আব্দুল এর ছেলে ফিরোজ কবির (২২) সীমান্ত পেরিয়ে ভারত অভ্যন্তরে গরু আনতে যায়। ভোরে তারা গরু নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতের আদাডাঙ্গা ৬০বিএসএফ’র টহল দল তাদেরকে ধাওয়া করে ধরে ফেলে।

 

সকালে ঘটনা জানাজানি হলে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার সানোয়ার হোসেন তাদের ফেরত চেয়ে আদাডাঙ্গা বিএসএফকে পত্র পাঠালে পরে ভারতীয় বি এস এফ দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে সীমান্তের ২৩৯নম্বর মেইন পিলার এলাকায় এক পতাকা বৈঠক বসেন।

 

দুপুর আড়াইটা থেকে ঘন্টাব্যাপী পতাকা বৈঠকে বাংলাদেশী গরু ব্যাবসায়ীদের ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফ জানান, যে তাদেরকে আটক করার পর বামন গোলা থানায় সোপর্দ করা হয়েছে এজন্য তাদেরকে ফেরত পাঠানো সম্ভব নয়।

 

এ বিষয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যামকমন্ডার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

উল্লেখ্য গত বুধবার ভোরে একই সীমান্তে কলমুডাঙ্গা ও কাড়িয়াপাড়া গ্রামের মাহাবুর এবং মোজাম নামের দুই বাংলাদেশী গরু ব্যাবসায়ীকে ভারতের সনঘাট ৬০বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করে।
স/শ