আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে গণনাটক ‘আঁধারে আলো’ মঞ্চস্থ হয়েছে। রবিবার রাত ৮টায় উপজেলার ১নং শাহাগোলা ইউনিয়নের আদর্শগ্রাম কদমতলী চত্বরে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক পরিচালিত সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে দিঘীর পাড় গণনাটক দল এই নাটক প্রদর্শন করে।
নাটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিক নাজমুল হক নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের আত্রাই শাখা ম্যানেজার মো. আনোয়ার হোসেন, শাখা হিসাব ব্যবস্থাপক মোকলেছুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক রেজাউল করিম সিদ্দিকী, আত্রাই ব্র্যাক ওয়াস কর্মসূচির মাঠ সংগঠক মো. মঞ্জুরে মাওলা, আদর্শগ্রাম পল্লি সমাজের সভা প্রধান আকলিমা বেগম, সেক্রেটারি সাহেরা বেগম, পল্লি সমাজ নেত্রী বৃষ্টি সুলতানা প্রমুখ।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নাটকটি মঞ্চস্থ হচ্ছে।

স/বি










