সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মহাদেবপুরে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৭১ মিনিট পড়া
মহাদেবপুরে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অভিমান করে নওগাঁর মহাদেবপুরে আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূ গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আমেনা উপজেলার চেরাগপুর ইউনিয়নের আলিপুর গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী।

 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আমেনা বেগম তার বাবার বাড়িতেই থাকত। শুক্রবার বিকেলে আমেনা বেগম তার বড় ভাই জাহের আলী ও ছোট বোন দেলোয়ারার সাথে জমি জমা সংক্রান্ত বিষয়ে ঝগড়া হয়। রাতে ভাই-বোনের উপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে জামাই ও মেয়ে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলে। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তিনি মারা যান।

 

এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ময়নাতদন্তে জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স/শ