বিজ্ঞান ও প্রযুক্তি

৮ জিবি র‍্যামের প্রথম স্মার্টফোন লিইকো লি ২এস

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিশ্বে প্রথম ৮ গিগাবাইট র‍্যামের স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লিইকো। আগামী মাসেই নতুন এই হ্যান্ডসেটটি উন্মুক্ত করা হবে। সবচেয়ে শক্তিশালী যন্ত্রাংশ ও ফিচারের এই স্মার্টফোন নিয়ে তাই গুজবের শেষ নেই।

 

সম্প্রতি প্রকাশিত একটি ছবি থেকে জানা গেছে, নতুন এই স্মার্টফোনটির মডেল হবে লি ২এস। মাত্র চার মাস আগে এর আগের সংস্করণ লি ২ বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি।

 

জানা গেছে লিইকো লি ২ এস সেপ্টেম্বরের প্রথমদিকে, সম্ভবত ৭ সেপ্টেম্বর যেদিন নতুন আইফোন উন্মোচন করা হবে অথবা ৯ সেপ্টেম্বর বাজারে আসবে। তবে সঠিক দিনটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই ৬ গিগাবাইট র‍্যামের স্মার্টফোন বাজারে আসছে।

 

নতুন এই স্মার্টফোনটিতে কোয়ারকমের স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেটের পাশাপাশি অধিক মেমরি থাকছে। ধারণা করা হচ্ছে, এতে ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল মেমরি, ২.৫ডি গ্লাসসহ ৫.৫ ইঞ্চির ডিসপ্লে ও পিছনে একটি ক্যামেরা থাকবে। এখনও স্ক্রিণ রেজ্যুলেশনের কোনো ছবি ফাঁস না হলেও ধারনা করা হচ্ছে এটি হবে কোয়াড এইচডি।

 

এখন সময় বাস্তবতা দেখার।