সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাই সদরে গাছের চারা বিতরণ ও সভা

নিউজ ডেস্ক২৮ জুন ২০১৭২ মিনিট পড়া
চাঁপাই সদরে গাছের চারা বিতরণ ও সভা

চাঁপাইনবাবগঞ্জ : গাছ লাগান পরিবেশ বাঁচান, দেশ আমাদের ভাবনাগ্রস্ত, আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিনামূল্যে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭জুন) বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা পুরাতন বাজার হাট প্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকারী ও প্রধানমন্রী হতে পুরস্কারপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠা মেসার্স দ্বীনা নার্সারীর উদ্যোগে তিন শতাধিক পরিমাণ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরবাগডাংগার ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু, চরবাগডাঙ্গার আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম কালু ।অারো ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ১২ নং ইউপি চেয়ারম্যান শাহীদ রানা টিপু বলেন, মানব সেবায় গাছের গুরুত্ব অপরিসীম। জীব-বৈচিত্র্য আজ হুমকির মুখে অাসুন অামরা গাছ লাগিয়ে প্রতিরোধ করি। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা অপরিহার্য হয়ে পড়েছে। এ সময় তিনি সবার বাড়ির আঙিনায় গাছ লাগানোর আহ্বান জানান।

এছাড়া ও বক্তব্য রাখেন দ্বীনা নার্সারির প্রো: মো: মোস্তফা কামাল তিনি বলেন,অাসুন অামরা বেশি বেশি গাছ রোপণ করি গাছ পরিবেশকে টেকসই করে। গাছ নদী ভাঙন রোধে কার্যকরী ভূমিকা পালন করে জীববৈচিএ্য রক্ষা ও দারিদ্র্য কমাতে সাহায্য করে।

অনুষ্ঠান শেষে এলাকার সাধারন মানুষের মধ্যে ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে  বিনামূল্যে চারা বিতরণ করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানরা চারা গ্রহণ করেন। নিম, আম, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন শতাধিক গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

 

স/আ