সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

বিয়ের দাবিতে শিবগঞ্জে দু’সন্তানের জননীর অনশন

নিউজ ডেস্ক২০ জুন ২০১৭২ মিনিট পড়া
বিয়ের দাবিতে শিবগঞ্জে দু’সন্তানের জননীর অনশন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
পরকীয়া প্রেমের জের ধরে স্নাতক ৩য় বর্ষের ছাত্র রানার পিতার বাড়িতে বিয়ের দাবীতে সোমবার সন্ধ্যা থেকে তার বাড়িতে অনশন করছে দুই সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামে।

অনশনকারী নারী একই গ্রামের আব্দুল মানিকের মেয়ে মিমি খাতুন (২৫)। মিমি বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী।

সরেজমিনে ঘটনাস্থল রানার বাড়িতে গিয়ে কথা হয় মিমি খাতুনের সাথে। তিনি সিল্কসিটি নিউজকে জানান, আমার বিয়ের পূর্ব থেকে রানার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। রানা নিয়মিত আমার সাথে যোগাযোগ করতো। তবে গত ১৮ তারিখ রোববার গভীর রাতে আমার স্বামী আমবাগানে পাহাড়া দেয়ার সুযোগে রানা আমাকে ফোন দিয়ে আমার পিতার বাড়ি এসে আমার শয়ন ঘরে অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়। এসময় আমার স্বামী হঠাৎ উপস্থিত হয়ে আমাদের হাতেনাতে ধরে ফেললে রানা আমার স্বামীকে ধাক্কা মেরে পালিযে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রানা ও মিমির দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক রয়েছে। বেশ কিছুদিন আগে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছিল এবং রোববার রাতে আবারও আটক করা হলে রানা মোবাইল ফোন, সেন্ডেল ও সিগারেটের প্যাকেট ফেলে পালিয়ে যায়।

তবে বিষয়টি অস্বীকার করে রানার পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্র“তার জের ধরে মেয়ে পক্ষ এটি একটি নাটক সাজিয়েছে। তবে রানার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটিকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন।

মিমির পিতা আব্দুল মানিক জানান, মেয়ের সিদ্ধান্ত মেয়েই নিয়েছে সেহেতু আমার বলার কিছুই নেই।

সংশ্লিষ্ট ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে কোন পক্ষই আমার নিকট আসেনি।

এব্যাপারে মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম বলেন, মেয়েটি যেহেতু দুই সন্তানে জননী এবং বর্তমানে স্বামী আছে, সেহেতু এটি জটিল বিষয়। তবে চেষ্টা চলছে সামাজিকভাবে সমাধান করার।
স/অ