সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত এক

নিউজ ডেস্ক২০ জুন ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইয়ে ট্রাকের ধাক্কায় নিহত এক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো একজন আহতকে কেউদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে বলে স্থানীয়রা জানায়।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামে এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হলেন- উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (৪৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল জানান, রহনপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক কাঁঠাল গ্রামে পৌঁছে বিপরীত দিক থেকে আসা রিকশাটিকে ধাক্কা দিলে রিকশা-আরোহী ইসমাইল ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

 

স/আ