সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মার খেলো গ্রামবাসি!

নিউজ ডেস্ক১৮ জুন ২০১৭৩ মিনিট পড়া
মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মার খেলো গ্রামবাসি!

নিজস্ব প্রতিবেদক,নাটোর:
নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জের ধরে যুবলীগ কর্মীদের হামলায় আনোলিয়া গ্রামের অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় নাটোর-বগুড়া মহাসড়কের জোলার বাতা এলাকায় এই ঘটনা ঘটে। বাকি আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে এলাকাবাসী।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২রা রমজান উপজেলার আনোলিয়া গ্রামের মাহাবুর রহমান নামের এক ব্যাক্তির সাথে একই গ্রামের অপর একজনের বিরোধে মারপিটের ঘটনা ঘটে। পরে মাহাবুর রহমান ভাড়া করে সিংড়া থেকে পৌর যুবলীগ কর্মী সম্রাট হোসেনের নেতৃত্বে ৫ থেকে ৬টি মোটরসাইকেল নিয়ে ওই গ্রামে যায়। এ সময় গ্রামবাসীরা ভাড়াটে সন্ত্রাসীদের মারপিট করে। এরপর থেকেই আনোলিয়া গ্রামবাসীদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিল ভাড়াটে সন্ত্রাসীরা।

হুমকির কারনে আনোলিয়া গ্রামবাসীরা এক রকম উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন জীবন-যাপন করে আসছিল। শনিবার রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী গেলে,সেখানে আনোলিয়া গ্রামবাসী প্রতিমন্ত্রীকে বিষয়টি অবগত করেন। পরে প্রতিমন্ত্রী রোববার তাদেরকে মিমাংসা করে দেয়ার জন্য উপজেলা সদরে আসতে বলে। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিমন্ত্রীর কথা অনুযায়ী আনোলিয়া গ্রামবাসী ৫ থেকে ৬টি নমিসন নিয়ে উপজেলা সদরে আসছিল।এ সময় খবর পেয়ে জলারবাতা এলাকায় যুবলীগ কর্মী স¤্রাট ও কাওছার হোসেনের নেতৃত্বে ১৫-২০জনের বাহিনী নসিমন গতিরোধ করে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে গ্রামবাসীকে গণপিটুনী দেয়।

 

এসময় মহাব্বত হোসেন (৩৫) নামের এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা ও বাম হাত ভেঙ্গে দেয়া হয়। আহত হন, সিদ্দিক (৩৮), আব্দুল মতিন (২৭), আলমগীর (২০), জহুরুল (৩৫), আফসার (৪৫), নাজমুল (৩২), মিন্টু (২৬), জামাল (২০), আব্দুল জলিল (৩৪), মুকুল (১৬), উজ্জল (৩০), আলম (২৮) ও স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীসহ কমপক্ষে ২০জন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। ঘটনার পর পরই স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ গ্রামবাসীকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান ও চিকিৎসার ব্যবস্থা করেন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. জামান উদ্দিন বলেন, এই পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভিাগে ২০জন চিকিৎসা নিয়েছে। বাকি আহতদের অবস্থা ভাল রয়েছে।

 

স্থানীয় আ’লীগ কর্মী ও আনোলিয়া গ্রামের কৃষক ইউনুছ আলী সরকার ও সিদ্দিক আলী সিল্কসিটি নিউজকে বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ডাকে সাড়া দিয়ে সিংড়া আসার পথে গণপিটুনী খেতে হলো গ্রামবাসীকে। এই ব্যাথা ভুলবো কিভাবে? ইউনুছ আলী সরকার আরও বলেন, শনিবার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান তাকে মোবাইল ফোনে সিংড়া আসতে নিষেধ করেছিলেন।

 

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সতত্যা স্বীকার করে সিল্কসিটি নিউজকে জানান, হামলা একজন আহত হওয়ার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
স/শ