নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে একটি মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানীর অফিসে অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটককৃতরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছে এমন খবরের ভিত্তিতে পুলিশ বিকাল চারটার দিকে শহরের আরামবাগ এলাকার আপনজন মার্কেটিং এর অফিসে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৩০জনকে আটক করা হয়।পরে খোঁজ নিয়ে আটককৃতদের জামায়াত-শিবিরের সম্পৃক্ততা পাওয়া যায়। তবে তাদের ব্যাপারে আরো খোঁজ-খবর নেয়া হচ্ছে।স/শ









