ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অধিদপ্তরের আয়োজনে ভোলাহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ক গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলী মুঞ্জুর এ মওলা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন।
এ সময় বর্তমান সরকারের দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন ও উন্নয়নের ধারা সকল স্তরে প্রচারের মাধ্যমে একধাপ এগিয়ে নিয়ে যেতে গণমাধ্যম কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান।

প্রেস ব্রিফিং এ সরকারের উন্নয়নের সাফল্য গণমাধ্যমে প্রচার ও উন্নয়ন বাস্তবায়নকারী সংস্থার অনিহা দূর করতে আরো সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি তাজাম্মুল হক আরাফাত, সাধারণ সম্পাদক গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফসহ অন্যরা।
স/শ









