নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জের আলোচিত এনামুল হত্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞাসহ ৪৭ নেতা কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
আসামী পক্ষের আইনজীবি জানান, রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতের বিচারক মো. জিয়াউর রহমান অভিযোগ গঠন করেন।
মামলায় অন্য আসামীরা হলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আশরাফুল আলম রশিদ, পৌর সভাপতি শফিকুল ইসলাম,উপজলো যুব দলের সভাপতি আলী আহম্মেদ বাবু,সাধারন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শহীদুল হক শায়দারীসহ স্থানীয় যুব দল,ছাত্র দলের নেতা কর্মীরা।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শিবগঞ্জ বাজারে আওয়ামী লীগ নেতা ও শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ এনামুল এর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তৎকালিন শিবগঞ্জ থানার এসআই মোহাম্ম আলী বাদী হয়ে ৪৭ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
স/অ









