সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলসহ চোর আটক

নিউজ ডেস্ক১১ জুন ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলসহ চোর আটক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাওঘাটাবাজারে অভিযান চালিয়ে শনিবার রাতে ১টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত: জেলা চোর সিন্ডিকেটের সদস্য মো.খাইরুল ইসলামকে (৩০) আটক করেছে গোয়েন্দা পুলিশ ।
আটক খাইরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার হাজীডাঙ্গা এলাকার মো.আবদুর রশিদের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে লাওঘাটাবাজারে অভিযান চালানো হয়। এ সময় সেখান হতে ভারতের তৈরী  লাল রং এর ১টি ১৫০ সিসি চোরাই পালসার মোটরসাইকেলসহ খাইরুলকে আটক করা হয়।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
স/শ