সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে একই পরিবারের চার জঙ্গি আটক

নিউজ ডেস্ক৯ জুন ২০১৭১ মিনিট পড়া
নাচোলে একই পরিবারের চার জঙ্গি আটক
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে একই পরিবারের চার জঙ্গি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন-নাচোল উপজেলার চক নেজামপুর গ্রামের মৃত্য ওমর আলীর স্ত্রী মোসা.শামিমা বেগম,দুই ছেলে আমির হামজা ও আফসার আলী এবং মেয়ে মোসা.হাফসা খাতুন।
পাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সিল্কসিটিনিউজকে জানান,বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে আমির হামজার বাড়ীতে তার পরিবারের সদস্যসহ স্থানীয় কিছু ব্যক্তি একত্রিত হয়ে গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অন্যরা পালিয়ে গেলেও একই পরিবারের চারজনকে আটক করা হয়। এরা সবাই পুরনো জেএমবির সক্রিয় সদস্য। এ সময় তাদের বাড়ী থেকে বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,২০১২ সালের নিজ পরিবারের এক সদস্যকে জবাই করে হত্যা করে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। এদের বিরুদ্ধে আদালতে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 স/শ