সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

আত্রাইয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক৮ জুন ২০১৭১ মিনিট পড়া
আত্রাইয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে এসএসসি পরিক্ষায় ফেল করায় সিহাব রহমান আকাশ (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সিহাব রহমান আকাশ উপজেলার বান্ধাইখাড়া উত্তর বিল ডাঙ্গিপাড়া গ্রামের মোঃ শাহাদৎ হোসেনের ছেলে।

বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরিক্ষায় অংশ নিয়েছিলেন সিহাব রহমান আকাশ। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সিহাব রহমান আকাশ।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত সিহাব রহমান আকাশ এবারের এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করে এবং ফেল করায় গত বুধবার সন্ধ্যার দিকে তার নিজ শয়ন কক্ষে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

 

স/আ