সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

ভোলাহাটে নলকূপের বিদ্যুৎ বিচ্ছিন্ন: কৃষকের গলা কাটলো পল্লী বিদ্যুৎ

নিউজ ডেস্ক৭ জুন ২০১৭২ মিনিট পড়া
ভোলাহাটে নলকূপের বিদ্যুৎ বিচ্ছিন্ন: কৃষকের গলা কাটলো পল্লী বিদ্যুৎ

ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি তাদের মনগড়া কারণ দেখিয়ে আউশ মৌসুমের শুরুতে ভোলাহাট উপজেলার ৮০টি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বীজতলা শুকিয়ে আউশ উৎপাদন হুমকির মুখে পড়েছে। ভোলাহাট উপজেলায় বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের মোট ২শত ১৮টি বিদ্যুৎ চালিত গভীর নলকূপ রয়েছে। গভীর নলকূপগুলো প্রিপেইড কার্ডের মাধ্যমে সেচ কাজ পরিচালনা করে আসায় কৃষকের বিদ্যুৎ বিল বয়েকা থাকে না।

জানা গেছে, বিদ্যুৎ বিল বকেয়ার অজুহাতে সম্প্রতি উপজেলার ৮০টি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ১৬ হাজার বিঘা জমিতে ১ লাখ ৬০ হাজার মণ ধান উৎপাদন হূমকির মূখে পড়েছে।

উৎপাদিত ধান থেকে প্রায় ১৬ কোটি টাকা মূল্যের ধান উৎপাদন থেকে বঞ্চিত হবে কৃষক বলে স্থাণীয় কৃষকেরা অভিযোগ করেন। এদিকে ৪টি গভীর নলকূপ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ট্যাংকি থাকায় রমজান মাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফেলায় চরম দূর্ভোগে পড়েন রজাদার মানুষ। পরে স্থাণীয় সংসদ সদস্যসহ উচ্চ পদস্থদের সমন্বয়ে পূনরায় সংযোগ প্রদান করা হয়।

স্থাণীয় কৃষকেরা অভিযোগ করে বলেন, দেশেনেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কথা ভেবে নিজ বাড়ীতে বিদ্যুৎ বন্ধ রেখে যখন কৃষি ফসল বাঁচানোর তাগিদ দেন ঠিক এমন মূর্হূতে প্রধান মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে স্থাণীয় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ বিনা কারণে কৃষকদের একহাত নেয়ার যুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে স্থাণীয় বিএমডিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতি তাদের কাছে কোন বকেয়া বিল পাবে না। তাদের মনগড়া পাওয়ার ফ্যাক্টরের নামে অতিরিক্ত টাকা দাবী করে ৮০টি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে।

এব্যাপারে তাদের উর্ধতন কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়া হয়েছে  বলে জানান। এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির ভোলাহাট জোনের এজিএম সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বাংলাদেশ রেগুলেটারীর সিদ্ধান্ত মোতাবেক পাওয়ার ফ্যাক্টরের অর্থ বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করার কথা স্বীকার করেন এবং বলেন এব্যাপারে পল্লী বিদ্যুৎ ও বিএমডিএর উর্ধতন কর্মকর্তা পর্যায়ে আলাপ চলছে সমস্যার সমাধান হলে সংযোগ স্থাপন করা হবে বলে জানান।

স/আ