সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবকের জেল

নিউজ ডেস্ক৫ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ছাত্রীকে উত্যক্ত করায় দুই যুবকের জেল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ির গেটে এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে বখাটে দুই যুবকের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তরা হল- কানসাট ইউনিয়নের বালুচার গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবু (২৪) ও একই গ্রামের মফিজুল ইসলামের ছেলে আইয়ুব আলী (২১)।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউট ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় কানসাট রাজবাড়ি গেটের সামনে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় জনৈক ছাত্রীকে উত্যক্ত করার সময় এলাকাবাসী দুই বখাটে যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সোমবার সকালে বখাটে দুই যুবককে ভ্রাম্যান আদালতে হাজির করলে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় ইউএনও।

স/অ