সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

নিউজ ডেস্ক৫ জুন ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা পর্যায়ের বিভাগীয় প্রধানগণ এবং শিবগঞ্জ পৌরসভার আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ।

এছাড়াও সদর, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাটে একই কর্মসূচি পালিত হয়।

স/অ