নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট। রোববার দুপুরে ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত সরকারি জমির উপর অবস্থিত ১৫টি অবৈধ স্থাপনার উপর অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে অভিযান অংশ নেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী ও সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
আদালত সূত্রে জানাযায়,দীর্ঘ দিন যাবত ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত জমির উপর অবৈধভাবে কতিপয় স্থানীয় ব্যক্তি দোকান-ইমারত তৈরি ব্যবসা করে আসছিল।
শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী জানান, দীর্ঘ দিন যাবত ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত জমির উপর অবৈধভাবে কতিপয় স্থানীয় ব্যক্তি দোকান-ইমারত তৈরি করেছিল, যা উচ্ছেদ করা হলো। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারীত্ব সংক্রান্ত অপরাধ দমনে উপজেলা প্রশাসনকে সকল তথ্য দিয়ে ও সার্বিকভাবে সহায়তা করুন, অবৈধ দখলদারমুক্ত শিবগঞ্জ গড়ে তুলুন।

স/অ









