জাতীয়

ঝিনাইদহে নেশার টাকার ভাগ নিয়ে যুবককে গুলি

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ শহরের আরাপপুর উকিলপাড়ায় হাসানুজ্জামান নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।  আজ রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসানুজ্জামান (৩০) শহরের কলাবাগান পাড়ার মৃত মোতাহার হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল সিল্কসিটি নিউজকে জানান, জেলা শহরের আরাপপুর উকিল পাড়ার একটি মেসে হাসানুজ্জামান সন্ধ্যা ৭ টার পরে যায়। এরপর রাত সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় কে বা কারা তাকে গুলি করে আহত করে।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্তার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

সদর সার্কেল এএসপি আরো জানান, নেশার টাকা ভাগাভাগি করা নিয়ে তার সঙ্গীদের মধ্যে দন্দের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা কারা হচ্ছে।

স/অ