সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক৩১ মে ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে ৪টি ইটভাটা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৪টি ইটভাটা এক মাসের মধ্যে বন্ধ অথবা স্থানান্তর করার জন্য নোটিশ প্রদান করেছেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয়।

এ ৪টি ইটভাটা হল, শ্যামপুর ইউনিয়নের মের্সাস সেভেন স্টার ব্রিকস, মের্সাস সাথী ব্রিকস, মের্সাস রনি ব্রিকস ২ ও  মের্সাস রনি ব্রিকস।

পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মো. মামুনুর রশিদ গত ৭ মে স্বাক্ষরিত নোটিশ থেকে জানা গেছে, ৪টি ইটভাটা কার্যক্রম দ্বারা এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। ইটভাটার অর্ধ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে এলজিইডির পাকা রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়ার ইটভাটার অনুকলে কোন পরিবেশগত ছাড়পত্র/হালনাগাত নবায়নপত্র নেই। যে কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৮ (ঙ) (চ) ধারা অনুসারে ইট ভাটাটির গ্রহন যোগ্য নয়। অবৈধ ভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে পরিবেশ দূষণ করছেন।

এ নোটিশ প্রাপ্তির এক মাসের মধ্যে ইটভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করার জন্য বলা হয়েছে। এক মাসের মধ্যে ভাটার কার্যক্রম বন্ধ করা না হলে উপরোক্ত আইন মোতাবেক ৪ ইটভাটার মধ্যে মামলা দায়ের করবেন পরিবেশ অধিদপ্তর।

এর আগে ৪ মে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলার কার্যালয়ের জুনিয়ার কেমিস্ট মো. রফিকুল ইসলাম উক্ত ৪ ভাটার ৫ হাজার স্বাক্ষরিত অভিযোগপত্রের তদন্ত পৃর্বক এক প্রতিবেদন দাখিল করেন। তার প্রতিবেদনে উল্লেখ করেছেন ওই ৪টি ইটভাটার কারণে ওই এলাকার পরিবেশ দূষণ হচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছে আমসহ বিভিন্ন ফসল। যে কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৮ (৩) (ঙ) (চ) ধারা অনুসারে ইট ভাটাটির গ্রহণ যোগ্য নয়। পরিবেশ দূষণ ও আমসহ বিভিন্ন ফসলকে রক্ষার জন্যই ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, ওই ৪ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ দূষনের অভিযোগে প্রেক্ষিতে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় “শিবগঞ্জে চার ইটভাটা বন্ধের দাবী ৫ হাজার মানুষের” ও “শিবগঞ্জে ইটভাটা বন্ধের দাবীতে শিক্ষাথীদের মানববন্ধন” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে পরিবেশ অধিদপ্তরের।

স/অ