নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে রোববার সকাল ৯টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত প্রায় ৮ ঘন্টা আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার পর বিকেল ৫টা থেকে আবারো আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, বিভাগীয় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর সাথে সোনামসজিদ আমদানী-রপ্তানী গ্রুপের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনিবাহী পরিষদের প্রধান উপদেষ্টা কবিরুর রহমান খানের সাথে এক আলোচনার পর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনদের দাবী মেনে নেয়। এ সিদ্ধান্তের পরই ভারতীয় মহদিপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে ট্রাক প্রবেশ করতে শুরু করে।
রমজান মাস পর্যন্ত বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভারতীয় আমদানী যোগ্য পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে বলে সোনামসজিদ আমদানী-রপ্তানী গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান।

এ ব্যাপারে সোনামসজিদ কাস্টমসে দায়িত্বরত মাইকো ওয়ান মাহফুজের সাথে যোগাযোগ করা হলে তিনি বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভারতীয় পণ্য ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে বলে কাস্টমসের সিদ্ধান্ত বলে জানান।
অন্যদিকে ভারতীয় মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভুপতি মন্ডল মুঠোফোনে এই প্রতিনিধিকে জানান তাদের দাবী মেনে নেয়ায় তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে পণ্য ভর্তি ট্রাক বাংলাদেশে প্রেরণ শুরু করে। সোমবার থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আমদানী-রপ্তানী অব্যহত থাকবে।
উল্লেখ্য, সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রমের সময় সীমা পূনঃনিধারনের দাবীতে রোববার সকাল থেকেই আমদানী-রপ্তানী বন্ধ ঘোষণা করে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নেত্ববৃন্দ। ফলে সোনামসজিদে ৮ ঘন্টা আমদানী-রপ্তানী কর্যক্রম বন্ধ থাকার পর বিকেল পৌনে ৫ টা থেকে আবারো শুরু হয় কর্যক্রম।
স/শ









