সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে বজ্রপাতে স্বামী নিহত, স্ত্রী আহত

নিউজ ডেস্ক২৮ মে ২০১৭১ মিনিট পড়া
নাচোলে বজ্রপাতে স্বামী নিহত, স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে কার্তিক মাহাত নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত কার্তিক উত্তরসগুনা গ্রামের মৃত দুখু মাহাতর ছেলে। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছে।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল চারটার দিকে বাড়ীর পাশের একটি মাঠে তারা গরু আনতে যায়। এ সময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান কার্তিক মাহাত। ঘটনা দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তার স্ত্রী ববিতা রানী।

 

পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
স/শ