সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

টাকার বিনিময়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছাড়ল পুলিশ

নিউজ ডেস্ক২৮ মে ২০১৭১ মিনিট পড়া
টাকার বিনিময়ে সাজাপ্রাপ্ত আসামিকে ছাড়ল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী রেঞ্জ পুলিশের অধিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ রোববার রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে লিখিতভাবে এলাকাবাস অভিযোগ করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২০ মে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি নুরুজ্জামান কসাইকে গ্রেপ্তার করে উপপরিদর্শক রেজাউল করিমের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তবে আদালতে না পাঠিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। পরে এলাকাবাসী থানা পুলিশের কাছে বেআইনিভাবে ছেড়ে দেয়ার ব্যাখ্যা দাবি করলে পুলিশ জানায়, রাজনৈতিক চাপে তারা ছেড়ে দিয়েছেন। কারো তদবিরেই সাজাপ্রাপ্ত আসামিকে ছেড়ে দেয়ার কোনো বিধান না থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে এমনটি পুলিশ ঘটিয়েছে বলেও দাবি করেন এলাকাবাসী।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, থানাতেও এমন অভিযোগ করেছেন কয়েকজন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আইন ভঙ্গ করে কেউ কোনো কাজ করলে তাকে অবশ্যই সাজা পেতে হবে।

স/অ