নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলা থেকে বিস্ফোরক ও আগ্নেঅস্ত্র উদ্ধারের ঘটনায় গোমস্তাপুর থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা মামলা দায়ের করেছে র্যাব। বৃহস্পতিবার র্যাব-৫ রাজশাহী’র এসআই গুলফামুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় বুধবার অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার ৩ জেএমবি সদস্যসহ ১৭ জনকে এ জাহারনামীয় ও আরও কয়েকজন কে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার ওসি তদন্ত এসএম জাকারিয়া মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবারের জঙ্গি বিরোধী অভিযানের ঘটনায় গ্রেফতারকৃত গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের বালুগ্রামের শিমুলতলার মফিজুল ইসলামের ছেলে আবদুস শুকুর, চকপুস্তুম এলাকার টুনু মোড়লের ছেলে সাইফুল আলম ও বালুগ্রামের রাজারামপুর মহল্লার মৃত আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলমকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান,মামলার তদন্ত শুরু হয়েছে অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত বুধবার সকালে গোমস্তাপুর ও নাচোল উপজেলার চারটি বাড়ী ঘিরে অভিযান চালায় র্যাব। অভিযানে ৩ কেজি গান পাউডার, ৩টি পিস্তল,১টি ওয়ান শ্যুটারগান, তিনটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে র্যাব।
স/অ









