নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন হাটে বাজারে লাইসেন্স বিহীন ঔষধের দোকান গজিয়ে উঠেছে। এমনকি ওই সব ঔষধের দোকানের সাইনবোডও ভুয়া।
জানা গেছে ড্রাগ সুপারকে ম্যানেজ করে ওই সব লাইসেন্স বিহীন ঔষধের দোকান চালিয়ে যাচ্ছে এক শ্রেনীর ব্যবসায়ীরা। শিবগঞ্জ ও রানীহাটি বাজারে ৩টি ঔষধের দোকানের আশা ফার্মেসি লেখা সাইনবোড একই রকম। রানীহাটি বাজারে তোসলিম উদ্দিন চৌধুরি নামে একজন শিক্ষক আশা ফার্মেসি সাইনবোড দিয়ে ঔষধ ব্যবসায় শুরু করে। কিন্তু গত প্রায় ১ বছর আগে আর ব্যবসা গুটিয়ে নেয়। কিন্তু আশা ফার্মেসি সাইনবোড একটির স্থলে পাশাপাশি দুটি ঔষধের দোকানে লাগানো হয়েছে।
জানা গেছে, এই দুটি ঔষধ দোকান মালিকের মধ্যে একটি হচ্ছে কৃষ্ণচন্দ্র দাশ (লাইসেন্স বিহীন) অন্যটি বিজন কুমার দাশের। উভয় দোকানদার ড্রাগ সুপারকে ম্যানেজ করে আশা ফার্মেসি নাম ভাঙিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এছাড়া শিবগঞ্জ উপজেলা হাসপাতালের সামনের ঔষধের দোকান গুলির অনেকেই লাইসেন্স নেই। এসব দোকানদার ড্রাগ সুপার/স্বাস্থ বিভাগের উর্দ্ধতন অফিসার তদন্তে আসলে দোকান বন্ধ করে সটকে পড়ে। পরে ওই অফিসারদের ম্যানেজ করে পূনরায় দোকান খুলে ব্যবসা করে।

এছাড়ার কানসাট, মনাকষা, বিনোদপুর, চককীর্তি, গোলাপের হাট, ধোবড়া বাজার, আব্বাস বাজার, ধাইনগর বাজর ও শেখটলা মোড়ে লাইসেন্স বিহীন ঔষধের দোকান রয়েছে বলে অভিযোগ রয়েছে।
স/অ









