সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে হতদরিদ্রদের মাঝে সিলিং ফ্যান ও টিবওয়েল বিতরণ

নিউজ ডেস্ক১৮ মে ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে হতদরিদ্রদের মাঝে সিলিং ফ্যান ও টিবওয়েল বিতরণ

ভ্রাম্যমান প্রতিনিধি:
২০১৬-২০১৭ অর্থবছরে এডিপির উন্নয়ন কর্মসূচির আওতায় হতদরিদ্র মানুষের আত্মসামাজিক উন্নয়নে শিবগঞ্জে সিলিং ফ্যান, নলকূপ ও সেমিডিপ টিবওয়েল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে।

 
বৃহস্পতিবার বিকেলে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে এ সিলিং ফ্যান, টিবওয়েল ও ব্রেঞ্চ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, শ্যামপুর হাজী মমতাজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ, রসুনচক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যরা।

 
উল্লেখ্য, উপজেলায় ২৬টি টিবওয়েল ও ২২টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
স/শ