সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

কবিকুঞ্জের ষষ্ঠ বর্ষযাপন উৎসব আজ

নিউজ ডেস্ক৯ মে ২০১৭১ মিনিট পড়া
কবিকুঞ্জের ষষ্ঠ বর্ষযাপন উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক: বুধবার (১০ মে) কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জের ষষ্ঠ বর্ষযাপন উৎসব। এ উপলক্ষে বিকেল চারটায় রাজশাহী সাধারণ গ্রন্থাগারে স্বাধীনতা পদকে ভূষিত নৃত্যগুরু বজলুর রহমান বাদলকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়াও অনুষ্ঠানে থাকছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, লেখক ও চিন্তক সনৎকুমার সাহা ও কবি জুলফিকার মতিন। সভাপতিত্ব করবেন কবি রুহুল আমিন প্রামাণিক।
মঙ্গলবার সন্ধ্যায় কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
স/আর