সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

নাচোলে জামায়াত নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক৯ মে ২০১৭১ মিনিট পড়া
নাচোলে জামায়াত নেতা গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহ-সেক্রেটারী ও নাচোল উপজেলা জামায়াতের সাবেক আমীর ইয়াহ্ হিয়া খালেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নাচোল বাসষ্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামায়াত নেতা ইয়াহ্ হিয়া খালেদ নাচোল উপজেলার বেনীপুর গ্রামের মৃত সোয়ব আলীর ছেলে।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন জানান, মঙ্গলবার বিকেল ৩টার পর সে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নাচোল বাসষ্ট্যান্ড মোড় থেকে গ্রেফতার করেন।

গ্রেফতার জেলা জামায়াতের সহ সেক্রেটারী ইয়াহ্ হিয়া খালেদ’র বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে এবং সে মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

স/অ