ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার মিলনায়তনে এ অালোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার প্যানেল মেয়র অাবদুস সালামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন, পৌরসভার প্যানেল মেয়র-৩ মুনজিলা বেগম, মহিলা কাউন্সিলর আকলিমা বেগম, উপ-সহকারী প্রকৌশলী মজিবুর রহমান, কম্পিউটার অপারেটর এম এ মান্নান।
সভা শেষে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে জঙ্গি বিরোধী লিপলেট বিতরণ করেন প্রধান অতিথি শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব।
স/শ









