সদ্য প্রকাশিত
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ক#কটেল বি#স্ফো#রণের ঘটনা ঘটেছে র‍্যাপিডের গবেষণা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার রাজশাহীতে ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা, নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজশাহী নগর ভবনে বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা গবেষণায় ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়।

ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার ট্রেনিং সেন্টার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল বের করে চৌদ্দগ্রাম বাজারের দিকে অগ্রসর হন। এ সময় তাঁরা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দুই দিনের লকডাউন কর্মসূচি সফল করতে নেতাকর্মীরা সংগঠিত হয়ে এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে অগ্রসর হওয়ার সময় মহাসড় অবরোধ করা হয়। প্রথম দিকে ঘটনাস্থলে পুলিশ দেখা না গেলেও প্রায় এক ঘণ্টা পর পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরাও যোগ দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টা পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলে।
এদিকে অবরোধের সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ করেছেন চালকেরা। তাদের অভিযোগ, অবরোধকারীরা গাড়ি ভাঙচুর করে কয়েকটি গাড়ির চাবি নিয়ে যান।

এতে কয়েকজন চালক আহত হয়েছেন বলে দাবি করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে গোপনে মহাসড়কে মিছিল বের করে যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ তাদের ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যান।

উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে মহাসড়কে হামলা, যানবাহন ভাঙচুর ও অবরোধ করেন। খবর পেয়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন। পরে তারা পালিয়ে যান।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।