সদ্য প্রকাশিত
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রণক্ষেত্র, আ. লীগ-পুলিশ সংঘর্ষ রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন (রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ক#কটেল বি#স্ফো#রণের ঘটনা ঘটেছে র‍্যাপিডের গবেষণা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার রাজশাহীতে ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা, নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজশাহী নগর ভবনে বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা গবেষণায় ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
রেললাইনে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল ২ ট্রেন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিনাজপুরের পার্বতীপুর ও বিরলে রেললাইনে আগুন জ্বালিয়ে এবং বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এতে লোকোমাস্টারদের তাৎক্ষণিক সতর্কতা ও দক্ষতায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্ত নগর ট্রেন।

শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুরের ভবানীপুর স্টেশনে কাছে ও বিরলের কাঞ্চন জংশনে রেললাইনের ওপর এ ঘটনা ঘটে।

রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পার্বতীপুর উপজেলার ভবানীপুর রেলস্টেশনের কাছে রেললাইনে টায়ার জ্বালিয়ে রাখে দুর্বৃত্তরা। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনের স্টাফরা লাইনের ওপরের আগুন নিভিয়ে চলাচল স্বাভাবিক করেন।

অন্যদিকে, রাত সোয়া ১১টার দিকে বিরল উপজেলার কাঞ্চন জংশনে রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে লাল পতাকা টানিয়ে দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। দূর থেকে আগুন দেখতে পেয়ে ট্রেনের লোকোমাস্টার হিরু মিয়া সতর্কতার সঙ্গে ট্রেন থামান। পরে যাত্রীদের মধ্যে আতঙ্ক এড়াতে কৌশলে বস্তু দুটি দিনাজপুরে নিয়ে এসে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করেন।

পরে রাত সাড়ে ১২টার দিকে জিআরপি থানার এসআই রায়হান ইসলাম বস্তু দুটি পরীক্ষা করে দেখতে পান, সেগুলোর ভেতরে বালু ও বৈদ্যুতিক তার রয়েছে।

গোলাকার পাত্রে লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দুটিতে কালো ও লাল রঙের বৈদ্যুতিক তার লাগানো ছিল।
দিনাজপুর রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার জিয়াউর রহমান জিয়া বলেন, ‘বস্তুগুলোর ভেতরে বালুর মতো পদার্থ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এগুলো রাখা হয়েছিল।’

দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ওসি ফখরুল ইসলাম জানান, কে বা কারা রেললাইনে আগুন জ্বালিয়ে ও বোমাসদৃশ বস্তু রেখে নাশকতার চেষ্টা করেছিল। চালকদের সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বস্তুগুলো প্রকৃত বোমা নয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তে শেষে বলা যাবে কারা এই ঘটিয়েছে।