সদ্য প্রকাশিত
(রাবি) প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানের বাসভবনের সামনে ক#কটেল বি#স্ফো#রণের ঘটনা ঘটেছে র‍্যাপিডের গবেষণা তিন মাসের লোডশেডিংয়ে ৫৪ হাজার কোটি টাকার ক্ষতি ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার রাজশাহীতে ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা, নিরাপত্তা জোরদারের নির্দেশ রাজশাহী নগর ভবনে বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা আর্থিক সংকটের কথা লুকিয়ে রাখলে বাড়ে মানসিক চাপ এলএনজি ঘিরে ‘বড় সংকটের’ আশঙ্কা গবেষণায় ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন দুগাপুরে মোটরসাইকেল থামিয়ে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি তিন বছরে ইলিশ উৎপাদন কমেছে ১০ শতাংশ
রাজশাহী

ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
ফেসবুকে স্বাীধন মত প্রকাশের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়া থেকে রাশিদুল হাসান রাজন নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে তার নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতেই তাকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানোর কথা রয়েছে।

সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, রাশিদুল হাসান রাজন একজন সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, চলতি বছরের জুলাই মাসে সংঘটিত একটি সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়। শনিবার সেখান থেকে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

তবে চিকিৎসক রাশিদুল হাসান রাজনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।