সদ্য প্রকাশিত
যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন
রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির সামনে চায়ের দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন।

মারা যাওয়া দুজন হলেন ওই গ্রামের বকুলের স্ত্রী মিলি আরা (৩২) ও তার মেয়ে লিমু খাতুন (১৪)।বাড়ির সামনেই তাদের চা-বিস্কুটের দোকান।

প্রতিবেশী আবদুল আহাদ বলেন, রোববার সকালে বৃষ্টির মধ্যেই দোকান খুলতে যান মিলি আরা। তবে বাড়ি থেকে সংযোগ নেওয়া বিদ্যুতের তার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে টিনের দোকানটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল।

ধারণা করা হচ্ছে মিলি দোকানের দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ওসি মতিউর রহমান বলেন, বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।