সদ্য প্রকাশিত
ধর্ম

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় নতুন করে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন আগামী ২২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে সময়সীমার আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।

 

সোমবার (১৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করেছিল সৌদি আরব।

 

 

পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ানো হয়।

একই সঙ্গে সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায়ও হজযাত্রী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এসব কোটা পূরণের লক্ষ্যে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ২২ নভেম্বরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হয়ে গেলে নিবন্ধন কার্যক্রম আর চালু থাকবে না।

 

 

এদিকে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়।