সদ্য প্রকাশিত
আ.লীগ নেতার সাথে মিটিংয়ের অভিযোগে বাগমারায় এসিল্যান্ড-ইউএনও’র পদত্যাগের দাবিতে বিক্ষোভ মেয়ের গলায় বাবার ছুরি, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারাল ব্রাজিল আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ সাময়িক বরখাস্ত হলেন সেই এসপি জাহাংগীর ধান মাড়াই, পায়েস-মুড়কিতে বগুড়ায় নবান্ন উৎসব কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরি ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ$ত্যু শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল: রিজভী রাজশাহীতে RHSTEP–অপরাজেয় তারুণ্যের হেলথ অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি বাসায় ফেরেন।

এর আগে গত রবিবার মন্ত্রীর হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়। রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

গত শনিবার এনজিওগ্রামের পর স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে তার দুটি ব্লকে রিং পরানো হয়।

অপর ব্লকটি ডায়ালেশন পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।