সদ্য প্রকাশিত
০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী আইনমন্ত্রী মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
জাতীয়

পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে ৭৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসী তৎপরতা দমন এবং ‘খাওয়ারিজ’ নেটওয়ার্ক ধ্বংস করতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকার পাশাপাশি মীর আলী ও ওরাকজাইয়েও অভিযান চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানায় হামলা চালায়। এ সময় তীব্র গোলাগুলির পর মীর আলীতে ভারত-সমর্থিত বলে অভিহিত ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৩৫ সদস্য এবং ওরাকজাইয়ে আরো ৮ সদস্য নিহত হন।

আইএসপিআর জানিয়েছে, এসব অভিযানের মাধ্যমে ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর ওপর বড় ধরনের আঘাত হানা হয়েছে।

তবে ৭৪ জন নিহত হওয়ার দাবি করা হলেও বাকি সদস্যদের নিহত হওয়ার স্থান ও অভিযানের বিস্তারিত এই বিবৃতিতে উল্লেখ করা হয়নি
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত ৩ নভেম্বর থেকে কোয়েটা জেলার কুররাম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হচ্ছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ভারত-সমর্থিত বলে অভিহিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় সন্ত্রাসীদের বেশ কয়েকটি গোপন আস্তানায় হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় একাধিক সংঘর্ষের পর ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৩১ সদস্য নিহত হন বলে দাবি করেছে আইএসপিআর।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে। উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে হাতে তৈরি বোমা ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রয়েছে।

এসব বিস্ফোরক ব্যবহার করে হামলার পরিকল্পনা ছিল বলে দাবি করেছে আইএসপিআর।

সংস্থাটি আরো জানিয়েছে, অভিযানের মাধ্যমে সন্ত্রাসীদের সেই পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। এলাকাগুলোতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করে নির্মূল করতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।
আইএসপিআর জানায়, জাতীয় কর্মপরিকল্পনা-সংক্রান্ত ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেকহাম’ কর্মসূচির আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।