সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
ধর্ম

ঢাকায় আসছেন বিশ্ববরেণ্য আলেম মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
ঢাকায় আসছেন বিশ্ববরেণ্য আলেম মুফতি তাকি উসমানি

সিল্কসিটিনিউ ডেস্ক:

মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি আইনজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী অর্থনীতিবিদ ও পাকিস্তানের সাবেক বিচারপতি আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানি এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২২ নভেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন।

সফরকালে দেশের বিভিন্ন ধর্মীয় সম্মেলন, সেমিনারে অংশ নেবেন। এক সাপ্তাহের সংক্ষিপ্ত সফর শেষে ২৮ নভেম্বর তার পাকিস্তানে ফিরবেন তিনি। 

রবিবার (১ নভেম্বর) রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক ও বিশিষ্ট মুহাদ্দিস মুফতি মিজানুর রহমান সাঈদ এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ২২ নভেম্বর বাদ জোহর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার আয়োজিত ‘১৫তম সালানা দস্তারবন্দী মহাসম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুফতি তাকী উসমানি।

এ ছাড়া ঢাকা সফরকালে দেশের আলেমদের বিভিন্ন প্রতিনিধিত্বশীল সম্মেলন ও সেমিনারেও তার অংশ নেওয়ার কথা রয়েছে। 

এ সফরে মুফতি তাকী উসমানির সঙ্গে থাকবেন পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব এবং দেশটির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খাইরুল মাদারিস, মুলতানের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরী।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ তাকী উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, ফকিহ ও ইসলামী অর্থনীতিবিদ হিসেবে সুপরিচিত। তিনি বর্তমানে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সভাপতি এবং ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

ইসলামী আইনশাস্ত্র, অর্থনীতি, হাদিস ও সমকালীন বিভিন্ন বিষয়ে তার গবেষণা, লেখালেখি ও অবদান আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে সমাদৃত। তার এ বাংলাদেশ সফরকে ঘিরে দেশের আলেম-উলামা, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।