নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ হাট এর সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। খোদ হাটের ইজারাদার মোঃ মশিউর রহমান এই অভিযোগ তুলেন।
রাজশাহীর বাগমারা উপজেলা ভবানীগঞ্জ হাট খুব জন গুরুত্বপূর্ণ হাট, সেখানে যদি অবৈধভাবে স্থাপনা রাখা হয় তাহলে জনদুর্ভোগ বারবে বলে জানান ইজারাদার মশিউর রহমান, সেই সাথে পেশি শক্তি ব্যবহার করে জায়গা দখল করে রয়েছে যুবদলের এক নেতা এমন অভিযোগও তুলেন তিনি।

ঘটনার বিবরন শুনে, সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করা হয়েছে, এটি
যুবদল নেতা শাহাদাৎ হোসেন এর বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে যুবদল নেতা শাহাদাৎ হোসেন বলেন, আমি এ সম্পর্কে জানিনা তবে যে বা যাহারা তুলেছিল তারা সরিয়ে নিয়েছে। এ পক্ষ রাজনৈতিক বাবে জলঘোলা করার চেষ্টা করছে।
এবিষয়ে উপজেলা প্রশাসন এর সাথে কথা বললে তারা জানায়, সরকারি জায়গায় কোন অবৈধ স্থাপনা থাকবে না যদি কেউ করে তার বিরুদ্ধে সরকারী ভাবে ব্যবস্থা নেওয়া হবে।









