রাজশাহী

রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক১৩ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নে তিন দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী বলেন, কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত জ্ঞানের উন্নয়ন এবং দাপ্তরিক কাজে গতিশীলতা আনতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে হবে। জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা দিতে সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দাপ্তরিক কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হবে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।সরকারি সেবা

প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।